FIFA Corruption | সম্প্রচার স্বত্বে মোটা অঙ্কের ঘুষ! ফিফায় ফের দুর্নীতির ছায়া!

Friday, August 28 2026, 6:16 am
FIFA Corruption | সম্প্রচার স্বত্বে মোটা অঙ্কের ঘুষ! ফিফায় ফের দুর্নীতির ছায়া!
highlightKey Highlights

বিশ্বকাপ শেষ হওয়ার পরেও ফিফাকে ঘিরে দুর্নীতি ও বিতর্ক থামছে না।


বিশ্বকাপ শেষ হওয়ার পরেও ফিফাকে ঘিরে দুর্নীতি ও বিতর্ক থামছে না। ২০১৫ সালে ফুটবল বিশ্বে তোলপাড় ফেলা সম্প্রচার স্বত্ব দুর্নীতির তদন্তে এবার উঠে এল বিস্ফোরক তথ্য। আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং সংস্থা 'ফুল প্লে'-র দুই মালিক— হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস মার্কিন তদন্তকারী সংস্থার কাছে স্বীকার করেছেন যে, বিশ্বকাপ বাছাই পর্ব ও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টের লোভনীয় সম্প্রচার স্বত্ব পেতে তাঁরা ফিফার শীর্ষ আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। ইতিমধ্যেই একাধিক বেনিয়মের অভিযোগে জর্জরিত বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দুই আর্জেন্টাইন কর্তার এই স্বীকারোক্তি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ভাবমূর্তিকে নতুন করে চরম প্রশ্নের মুখে ঠেলে দিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File