Mark Zuckerberg | ক্ষমা চাইলেন মার্ক জ়াকারবার্গ, মোদীর রিলস সরানোর কী ব্যাখ্যা দিল মেটা?

Wednesday, August 5 2026, 12:41 pm
Mark Zuckerberg | ক্ষমা চাইলেন মার্ক জ়াকারবার্গ, মোদীর রিলস সরানোর কী ব্যাখ্যা দিল মেটা?
highlightKey Highlights

নিট আন্দোলনে ছাত্রছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বানানো ভিডিয়ো সরিয়ে দিয়েছিল ফেসবুক। সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।


নিট আন্দোলনে ছাত্রছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বানানো ভিডিয়ো সরিয়ে দিয়েছিল ফেসবুক। সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এরপরই মেটা-র সিইও মার্ক জ়াকারবার্গের ক্ষমা চাওয়ার দাবি জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। শেষ পর্যন্ত বুধবার সংসদীয় কমিটির কাছে ক্ষমা চাইলেন তিনি। অবশ্য মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার জন্য নয়। ডিপফেক এবং শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত কনটেন্টের জন্যই তিনি দুঃখপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। মোদীর ভিডিয়ো সরানোর বিষয়টিকে তিনি প্রযুক্তিগত ত্রুটি বলে উল্লেখ করেছেন। গত ৩ অগস্ট মেটা, স্ন্যাপচ্যাট, গুগল, এক্স এবং ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কেন শিশু যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু রয়েছে, সেই নিয়ে জানতে চাওয়া হয় মেটার কাছে। তিন দিন সময় দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার দায় কার, সেই প্রশ্নও তোলেন কমিটির সদস্যরা। এদিকে সংসদীয় কমিটির বৈঠকের পরে জ়াকারবার্গ ক্ষমা না চাইলে মেটার জন্য তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ নম্বর ধারায় যে আইনি সুরক্ষা রয়েছে, তা তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন নিশিকান্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File