Kalyan Banerjee | ‘হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
Monday, May 11 2026, 3:08 pm

Key Highlightsইলেকশন পিটিশন ফাইল করার জন্য অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে আবেদন জানান কল্যাণ।
SIRএর ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন। তার প্রভাব বাংলার ভোটে কতটা পড়েছে এবার সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইলেকশন পিটিশন ফাইল করার জন্য অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে আবেদন জানান কল্যাণ। তাঁর বক্তব্য, বললেন, হারের ব্যবধান ৩২ লক্ষ। আর ৩৫ লক্ষ নামের বিচার বাকি রয়েছে। শুনানিতে কল্যাণ বলেন, “৩১টা এমন আসন রয়েছে, যেখানে যত নাম ট্রাইব্যুনালে বিবেচনাধীন রয়েছে, তার থেকে কম ব্যবধানে ভোটের ফল হয়েছে।” এই আবেদনের পরিপেক্ষিতে শীর্ষ আদালত জানাল, এর জন্য ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন (IA) করতে হবে।


