Marco Rubio’s India Visit | কলকাতায় পা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো-র! দিল্লিতে মোদী-জয়শঙ্করের সঙ্গে করবেন বৈঠকও
Saturday, May 23 2026, 6:08 am

Key Highlightsরুবিয়োর চার দিনের ভারত সফরে চতুর্দেশীয় অক্ষ কোয়াডের বৈঠক-কর্মসূচি তো রয়েইছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হতে পারে তাঁর।
ভারত সফরে এসেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রথমেই তিনি পা রাখলেন কলকাতায়। বিদেশ সচিব এবং তাঁর স্ত্রী জুনেট ডুসডেবেজ় রুবিয়ো যান কলকাতার মাদার হাউসে। মাদার হাউসের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তাঁরা যান চিলড্রেন্স হোম এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ঘন্টা তিনেক কলকাতায় ঘোরার পরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। আজ বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। ‘জ্বালানি সঙ্কট’ নিয়ে কথা হতে পারে দু দেশের মধ্যে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- শহর কলকাতা
- আমেরিকা প্রেসিডেন্ট
- আমেরিকা


