Maoist Leader Arrest | মাথার দাম ছিল ৫ লাখ! শালবনীতে গ্রেফতার মাও নেতা রাজু মাহাতো

Sunday, September 20 2026, 4:07 pm
Maoist Leader Arrest | মাথার দাম ছিল ৫ লাখ! শালবনীতে গ্রেফতার মাও নেতা রাজু মাহাতো
highlightKey Highlights

পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে গ্রেফতার করা হল পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা রাজু মাহাতোকে।


স্বামীর মাথার দাম ৫ লক্ষ টাকা। স্ত্রীর মাথার দাম ২ লক্ষ টাকা। দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে গ্রেফতার করা হল মাওবাদী নেতা রাজু মাহাতো এবং তাঁর স্ত্রী মালতী মুর্মুকে। ধৃত মাওবাদী নেতার রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো এবং তাঁর স্ত্রী মালতী মুর্মু ওরফে মালা শীর্ষ নকশাল নেতা অসীম মণ্ডলের ঘনিষ্ঠ। গোপন সূত্রে খবর পেয়ে, শালবনী থানার অন্তর্গত ৫ নম্বর লালগেরিয়া অঞ্চলের সরবেড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, দেশজুড়ে মাওবাদী দমন অভিযানের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File