Manu Bhaker | একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়বেন ভারতীয় শুটার মনু ভাকের!
Tuesday, November 3 2026, 3:54 pm

Key Highlights২০২৪ অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের এবার আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের (ISSF) অ্যাথলেটিক কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
২০২৪ অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের এবার আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের (ISSF) অ্যাথলেটিক কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ২০২৬-৩০ মেয়াদের এই নির্বাচনে দুটি পদের জন্য মোট ১০ জন প্রার্থী লড়ছেন। শুটিংয়ের হালহকিকত ও খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল মনু ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা, মানসিক স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা এবং প্রতিযোগিতার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া পুরস্কার মূল্য বৃদ্ধি, সম্প্রচারের মাধ্যমে খেলার বাণিজ্যিক প্রসার এবং শুটার ও গভর্নিং বডির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চান তিনি। ৩ থেকে ১৩ নভেম্বরের মধ্যে রাইফেল, পিস্তল ও শটগান কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক স্তরে শুটারদের অধিকার ও ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে মনুর এই পদক্ষপে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


