Manoranjan Mondal | বয়ানে অসঙ্গতি, কয়লা পাচার মামলায় গ্রেপ্তার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল
Friday, June 19 2026, 3:41 am

Key Highlightsইডির দাবি, প্রশ্নে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এরপর দপ্তরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি।
কয়লা পাচার মামলায় এবার গ্রেপ্তার খোদ পুলিশ আধিকারিক। ইডির হাতে গ্রেপ্তার হলেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। বর্তমানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসবি দপ্তরে কর্মরত ছিলেন তিনি। আগে একাধিকবার ইডির তলব এড়িয়েছেন। অবশেষে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন মনোরঞ্জন। তাঁর বক্তব্যে একের পর এক অসঙ্গতি ধরা পড়তেই দপ্তরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। ইডির অভিযোগ, বারাবনি থানার ওসি থাকার সময়ে ঘুষ নিয়ে কয়লা পাচারে সাহায্য করতেন এই পুলিশ আধিকারিক।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কয়লা পাচার
- কয়লা
- গ্রেফতার
- পুলিশ


