Manmohan Singh | ‘কোল স্ক্যাম’ মামলায় প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহনকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের!
Wednesday, July 29 2026, 3:16 pm

Key Highlightsসিবিআইয়ের দাখিল করা ‘ক্লোজার রিপোর্ট’ গ্রহণ করে তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করার বিষয়ে ২০১৫-য় নিম্ন আদালতের দেওয়া নির্দেশটি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।
কয়লা ব্লক বরাদ্দ মামলায় ক্লিনচিট পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিবিআইয়ের দাখিল করা ‘ক্লোজার রিপোর্ট’ গ্রহণ করে তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করার বিষয়ে ২০১৫-য় নিম্ন আদালতের দেওয়া নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দ মামলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট দিয়েছে শীর্ষ আদালত। ২০১২ সালে ওডিশার তালাবিরা-২ কোল ব্লক বরাদ্দকে কেন্দ্র করে ‘কোল স্ক্যাম’ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, নিয়ম না মেনে বেসরকারি সংস্থাকে কয়লাখনি বরাদ্দ দেওয়া হয়েছিল। একাধিক কোল ব্লকের বরাদ্দ বাতিল করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার জানিয়েছে, বিশেষ আদালত সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো যথেষ্ট আইনি কারণ দেখাতে পারেনি। তাই মামলাটি মেরিটের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- মনমোহন সিং
- কয়লা পাচার
- কয়লা
- কোল ইন্ডিয়া
- কয়লা পাচার কান্ড
- স্ক্যাম
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


