Manish Gupta | তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চলেছেন মণীশ গুপ্ত!
Thursday, July 16 2026, 2:32 pm

Key Highlightsএবার তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চলেছেন মণীশ গুপ্ত।
এবার তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে চলেছেন মণীশ গুপ্ত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, তৃণমূল থেকে শুক্রবারই প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত ইস্তফা দেবেন। মমতাকে পদত্যাগপত্র পাঠাবেন তিনি। এদিকে সিদ্ধান্ত ঘোষণার পরেই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন মণীশ গুপ্ত। তিনি জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক, জনপ্রিয় নেতা। রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী ৷ এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই অযথা সময় নষ্ট না করে ছেড়েই দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ইস্তফা পত্র


