Manipur | মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ! পরপর বাড়িতে আগুন! গুলিবিদ্ধ এক সিআরপিএফ জওয়ান!

Key Highlightsদুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক সিআরপিএফ জওয়ান।
ফের উত্তপ্ত মণিপুর! দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক সিআরপিএফ জওয়ান। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের তরফে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একের পর এক হিংসাত্মক ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত রবিবার রাত আড়াইটে নাগাদ। কাংপোকপি জেলার তাপৌ কুকি গ্রামে দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলার খবর সামনে আসার পর ভোর চারটে নাগাদ সেনাপতি জেলার নাগা তাপৌ গ্রামে পুড়িয়ে দেওয়া হয় পরপর বাড়ি। এই ঘটনার পর ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। এদিক এই ঘটনার জেরে এদিন সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেছেন স্থানীয়রা। স্থানীয়রা সেনাপতি গেটে জড়ো হন ২ নম্বর জাতীয় সড়কে কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নিরাপত্তা বাড়ানো করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- মনিপুর
- মনিপুর জনজাতি সংঘর্ষ


