Manipur | মণিপুরে হামলা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর! জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি! চললো গোলাগুলিও
Wednesday, August 12 2026, 5:55 am

Key Highlightsমঙ্গলবার রাত দশটা নাগাদ মণিপুরের কাংপোকপি জেলায় হামলা চালায় অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
মনিপুরে ফের অশান্তি। মঙ্গলবার রাত ১০টা নাগাদ নাগা অধ্যুষিত কাংপকপিয়া জেলার টোকপা লিয়াংমাই গ্রামে হামলা করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে গোলাগুলিও। সরকারি সূত্রে খবর, যে বাড়িগুলিতে আগুন লাগানো হয়েছে, সেগুলি বেশিরভাগই কাঁচা বাড়ি। এই ঘটনায় এখনও অবধি কোনো হতাহতের খবর নেই। এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- মনিপুর
- হামলা
- অগ্নিকান্ড
- আহত


