Earthquake | ফের ভূকম্পে কেঁপে উঠলো মণিপুর, রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩!

Tuesday, April 7 2026, 5:29 am
Earthquake | ফের ভূকম্পে কেঁপে উঠলো মণিপুর, রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩!
highlightKey Highlights

উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের মইরাং-এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩।


মঙ্গলবার সকালে ভূকম্পে কেঁপে উঠলো মণিপুর। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের মইরাং-এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩। উল্লেখ্য, কয়েকদিন আগে গত ১৮ মার্চও একই জায়গায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৩.৮। মণিপুর রাজ্যের কামজোঙ এলাকাতে স্থানীয় সময় ৯ টা ৫২ মিনিটে এই ভূমিকম্প হয়েছিল। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস স্থল। সম্প্রতি ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দিল্লি-এনসিআরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File