Manipur | অশান্ত মনিপুর, অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উত্তেজিত জনতার, জ্বালানো হলো গাড়ি

Wednesday, July 15 2026, 2:48 pm
Manipur | অশান্ত মনিপুর, অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উত্তেজিত জনতার, জ্বালানো হলো গাড়ি
highlightKey Highlights

মাঝরাতে আধাসেনার ক্যাম্পে পাথর ছোড়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। নিরাপত্তাবাহিনীর ব্যবহৃত একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।


মনিপুরে ফের অশান্তি। গতকাল মাঝরাতে মণিপুরের অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালাল উত্তেজিত জনতা। নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, ওক্লং গ্রামে এনএসসিএন (আইএম)-এর নাগা আর্মির ক্যাম্পের কাছে কিছু সশস্ত্র ক্যাডার ঘোরাফেরা করছিল। এই ক্যাডারদের আনাগোনা যুদ্ধবিরতি নীতির লঙ্ঘন। এরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। নিরাপত্তাবাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ হয়ে রাতে সদলবলে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় এলাকাবাসী। অসম রাইফেলসের গাড়িতে ভাঙচুর করা হয়। একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভিড়ের উপর লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মণিপুর পুলিশ ও সিআরপিএফ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File