Manipur | ফের রণক্ষেত্র মণিপুর, মেতেই গ্রামে হামলা ৬০০-র বেশি ক্ষুব্ধ জনতার, আগুন লাগছে বাড়িতে
Saturday, July 11 2026, 4:13 pm

Key Highlightsমণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কান্তো সাবাল এলাকায় পুলিশের সঙ্গেও রীতিমতো খণ্ডযুদ্ধ চলে ক্ষুব্ধ জনতার।
ফের অশান্তি মণিপুরে। ঘটনাটি ঘটেছে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কান্তো সাবাল এলাকায়। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে খবর, সকাল ১১টা নাগাদ ৬০০ জনের একটি দল কান্তো সাবালের দিকে অগ্রসর হয়। এই এলাকা নাগা ও মেতেই অধ্যুষিত। বড়োসড়ো অশান্তির আশঙ্কায় তাঁদের আটকায় পুলিশ। দুপক্ষের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এবং ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও স্মোক বোমা ব্যবহার করতে হয় নিরাপত্তাবাহিনীকে। কয়েকটা বাড়িতে আগুনও লেগে যায়। সূত্রের খবর, ভিড়ের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। এলাকায় শান্তি ফেরাতে কাজ করছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- মনিপুর
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- আহত


