Manipur | জওয়ানের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, মণিপুরে মৃত ২ শিশু! জারি কারফিউ

Tuesday, April 7 2026, 2:23 pm
Manipur | জওয়ানের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, মণিপুরে মৃত ২ শিশু! জারি কারফিউ
highlightKey Highlights

সোমবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় এক বিএসএফের বাড়ি লক্ষ্য করে রকেট হামলায় বিএসএফের এক শিশুকন্যা ও ৫ বছরের বালকের মৃত্যু হয়েছে।


২ শিশুর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর। সূত্রের খবর, সোমবার রাত ১টা নাগাদ বিষ্ণুপুর জেলার মোইরাং ট্রোংলাওবি এলাকায় এক বিএসএফের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা করে কুকি জঙ্গিরা। এই হামলায় ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে জওয়ানের ৫ মাস বয়সি শিশুকন্যা ও ৫ বছরের এক ছেলের। গুরুতর জখম হন তাদের মা। এরপরই ট্রোংলাওবি এলাকা থেকে ২০০ মিটার দূরে স্থানীয় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যাপক অশান্তির জেরে মণিপুরের ৫টি জেলায় কারফিউ জারি হয়েছে। ৩ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File