Manipur | ফের মণিপুরে রক্তপাত, দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রধানশিক্ষক-সহ ৫!
Friday, August 28 2026, 4:02 am

Key Highlightsনিহতদের মধ্যে একজন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগের আঙুল কুকিদের দিকে।
বৃহস্পতিবার ফের রণক্ষেত্র মণিপুর। ঘটনাটি ঘটেছে কাংপোকপি জেলায়। এদিন আচমকা এলাকায় ঢুকে পড়ে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। এই ঘটনায় নাগা সম্প্রদায়ের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় আঙুল উঠেছে কুকিদের দিকে। যদিও এখনও অভিযুক্তদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি মণিপুর পুলিশ। এই হামলার তীব্র নিন্দা করেছেন মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। উল্লেখ্য, কয়েকদিন আগেই মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন এক সিআরপিএফ জওয়ান।
- Related topics -
- দেশ
- মনিপুর
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু


