Manipur | মণিপুরে ফের হামলা দুষ্কৃতীদের, কাংপোকপিতেই পোড়ানো হলো ২৫টি বাড়ি!

Thursday, September 3 2026, 3:54 am
Manipur | মণিপুরে ফের হামলা দুষ্কৃতীদের, কাংপোকপিতেই পোড়ানো হলো ২৫টি বাড়ি!
highlightKey Highlights

বুধবার, হামলা চালিয়ে অন্তত ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। এর মধ্যে অন্তত ৫টি নেপালি জাতির বাসিন্দাদের।


অশান্ত মণিপুর। বারংবার দুষ্কৃতী হামলায় জেরবার স্থানীয়রা। উত্তর-পূর্বের ওই রাজ্যের কাংপোকপি জেলায় নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে থেকে সশস্ত্র হামলা শুরু হয়। বুধবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, ১২ ঘন্টার মধ্যেই ফের হামলা শুরু করে দুষ্কৃতীরা। টিপোরাম এলাকায় অগ্নিসংযোগ করা হয় অন্তত ২৫টি বাড়িতে। এর মধ্যে অন্তত ৫টি নেপালি জাতির বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, মঙ্গলবার যারা হামলা চালায় তারা আগেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File