Manipur | ফের উত্তপ্ত মণিপুর! পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে আহত ৩ পুলিশকর্মী, গ্রেফতার ২১!

Monday, April 20 2026, 4:41 pm
Manipur | ফের উত্তপ্ত মণিপুর! পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে আহত ৩ পুলিশকর্মী, গ্রেফতার ২১!
highlightKey Highlights

রবিবার রাতে কার্ফু ভেঙে উপত্যকার একাধিক জায়গায় মশাল মিছিল করেন সাধারণ মানুষ। পুলিশ সেই মিছিল আটকালে শুরু হয় খণ্ডযুদ্ধ।


ফের অগ্নিগর্ভ হয়ে উঠলো মণিপুর। রবিবার রাতে কার্ফু ভেঙে উপত্যকার একাধিক জায়গায় মশাল মিছিল করেন সাধারণ মানুষ। পুলিশ সেই মিছিল আটকালে শুরু হয় খণ্ডযুদ্ধ। সংঘর্ষে আহত হন ৩ পুলিশকর্মী। পুলিশের দাবি, কিছু মানুষের উস্কানিতেই মিছিল থেকে পেট্রল বোমা ও পাথর নিয়ে হামলা করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। উল্লেখ্য, গত ৭ এপ্রিল ত্রোণগালোবি গ্রামে এক বোমা বিস্ফোরণে পাঁচ বছরের  নাবালক এবং পাঁচ মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ দানা বাঁধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File