Manipur | ফের অশান্ত মণিপুর, নাগা গ্রামে ৯ ঘন্টা হামলা বিদ্রোহী কুকিদের!

Wednesday, September 2 2026, 7:16 am
Manipur | ফের অশান্ত মণিপুর, নাগা গ্রামে ৯ ঘন্টা হামলা বিদ্রোহী কুকিদের!
highlightKey Highlights

উত্তর-পূর্বের ওই রাজ্যের কাংপোকপি জেলায় নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে ন'ঘণ্টা ধরে হামলা চালাল বিদ্রোহী কুকিরা।


ফের মণিপুরে কুকি হামলা। উত্তর-পূর্বের ওই রাজ্যের কাংপোকপি জেলায় নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে থেকে সশস্ত্র হামলা শুরু হয়। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি, রাইস মিল, ট্রাক, মোটরবাইক, জিপসি, আর্থমুভার। একযোগে তিনটি গ্রামে যথেচ্ছ লুট করে কুকি বিদ্রোহীরা। নাগা টাপোন(ওল্ড) গ্রামের ব্যাপ্টিস্ট চার্চের প্যাস্টর লুইথুইবউ নিউমাই প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন। বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন CRPF সেনারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File