Air India | শুরু হয়ে গেলো এয়ার ইন্ডিয়ার পাইলটদের বাধ্যতামূলক স্ক্রিনিং! কর্মীদের উদ্দেশে কড়া বার্তা CEO ক্যাম্পবেলের!

Friday, August 14 2026, 3:03 pm
Air India | শুরু হয়ে গেলো এয়ার ইন্ডিয়ার পাইলটদের বাধ্যতামূলক স্ক্রিনিং! কর্মীদের উদ্দেশে কড়া বার্তা CEO ক্যাম্পবেলের!
highlightKey Highlights

নিরাপত্তা ও পেশাদারিত্বের মান আরও শক্তিশালী করতে এয়ার ইন্ডিয়ার সমস্ত গ্রুপ পাইলটের বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।


শুরু হয়ে গেলো এয়ার ইন্ডিয়ার পাইলটদের বাধ্যতামূলক স্ক্রিনিং। নিরাপত্তা ও পেশাদারিত্বের মান আরও শক্তিশালী করতে এয়ার ইন্ডিয়ার সমস্ত গ্রুপ পাইলটের বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ থেকে পাইলটদের উদ্দেশে পাঠানো বার্তায় জানানো হয়েছে, নিষিদ্ধ কোনও পদার্থ বা ওষুধ গ্রহণ করা হয়েছে কি না, তা যাচাই করতে এই বিশেষ স্ক্রিনিং করা হবে। এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন তাঁর শেষ টাউনহলে নিয়ম ও বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কর্মীদের উদ্দেশে বলেন, “কেউ নজর না রাখলেও সঠিক কাজ করতে হবে” এবং কোনও অনিয়ম চোখে পড়লে তা রিপোর্ট করার জন্য কর্মীদের আহ্বান জানান। ক্যাম্পবেল উইলসন স্পষ্ট করে সতর্ক করেন, নিয়ম ভাঙার ঘটনা আর কোনওভাবেই সহজভাবে নেওয়া হবে না। এয়ার ইন্ডিয়া এ ধরনের অনিয়মের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে এবং ভবিষ্যতে নজরদারি ও যাচাই আরও বাড়ানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File