Mandarmani Death | জোয়ারে সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ২ পর্যটক! মন্দারমণিতে নিখোঁজ আরও ১!
Saturday, August 22 2026, 2:31 pm

Key Highlightsমন্দারমণিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের৷ নিখোঁজ আরও এক জন।
বঙ্গের চলছে নিম্নচাপের জের। উত্তাল সমুদ্র। জ্বরের সময় সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন দুই পর্যটক। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে এক পর্যটকের। অন্যজন এখনও নিখোঁজ। সকালে দুই পর্যটকের তলিয়ে যাওয়ার খবর পেতেই নুলিয়ারা স্পিড বোট নিয়ে দ্রুত সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটক সোমনাথ মজুমদার দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার দুলালপুর পূর্ব পাড়ার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনারই জামালহাটির বাসিন্দা কমলেশ মণ্ডল নিখোঁজ। সমগ্র উপকূলবর্তী এলাকা জুড়ে নুলিয়ারা প্রতিনিয়ত মাইকিং করে সতর্কবার্তা প্রচার করছেন।
- Related topics -
- রাজ্য
- দিঘা
- মন্দারমণি
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু


