Pune Court | পুণে আদালত চত্বরে জামিনপ্রাপ্ত যুবককে কুপিয়ে ও গুলি করে খুন!
Wednesday, November 25 2026, 10:21 am

Key Highlightsপুণের শিবাজিনগর আদালতের ৪ নম্বর গেটের বাইরে বুধবার একদল দুষ্কৃতীর হামলায় মন্দার মারুতি কিওয়ালে খুন হয়েছেন বলে খবর।
পুণের শিবাজিনগর আদালতের ৪ নম্বর গেটের বাইরে বুধবার একদল দুষ্কৃতীর হামলায় মন্দার মারুতি কিওয়ালে খুন হয়েছেন বলে খবর। চার দিন আগেই ২০২৫ সালের একটি খুনের মামলায় জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। আইনি প্রক্রিয়ায় অংশ নিতে আদালতে এলে স্কুটারে আসা চার-পাঁচজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে চপারের মতো ধারাল অস্ত্র দিয়ে কোপায়, হাত কেটে নেয় এবং গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিলে জমি ও আর্থিক বিবাদে শুভম সুভাষ চবন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মন্দার। আদালত চত্বরে এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার পুনের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।


