Rasgulla Explodes | রসগোল্লা বলে বোমা খাওয়ানোর অভিযোগ! মুখে নিয়ে কামড় দিতেই মৃত্যু যুবকের!

Key Highlightsমধ্যপ্রদেশের ডিন্ডোরির পাদারিয়া ছান্তা গ্রামে রাতের বেলা আগুন পোহানোর সময় প্রতিবেশীর দেওয়া বোমার বিস্ফোরণে প্রাণ হারালেন ৩৫ বছরের রাজেন্দ্র বরৌতিয়া।
মধ্যপ্রদেশের ডিন্ডোরির পাদারিয়া ছান্তা গ্রামে রাতের বেলা আগুন পোহানোর সময় প্রতিবেশীর দেওয়া বোমার বিস্ফোরণে প্রাণ হারালেন ৩৫ বছরের রাজেন্দ্র বরৌতিয়া। ইতিমধ্যে অভিযুক্ত রামভগতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রতিবেশীর সঙ্গে গল্প করার সময় অভিযুক্ত রামভগত রাজেন্দ্রকে রসগোল্লা খাওয়ার প্রস্তাব দেন। কিন্তু রাজেন্দ্র মিষ্টি ভেবে মুখে দিতেই তাতে জোরালো বিস্ফোরণ ঘটে। তাঁর হাত ও মুখের একাংশ উড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জেরায় রামভগত স্বীকার করেছেন যে, তিনি রসগোল্লা বলে রাজেন্দ্রকে বন্য শূকর মারার একটি বিপজ্জনক বিস্ফোরক দিয়েছিলেন। ওই বোমাটি তিনি এক কিশোরের কাছ থেকে পেয়েছিলেন বলে দাবি করায় পুলিশ ওই কিশোরকেও আটক করেছে। বন্য শূকর শিকারের এই বেআইনি বিস্ফোরক তারা কোথা থেকে পেল এবং এর পিছনে পুরনো কোনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- মধ্যপ্রদেশ
- ক্রাইম
- বোমা বিস্ফোরণ


