Mamata Banerjee | কালীঘাটে পুজো উদ্বোধনে গিয়ে নিগ্রহের শিকার মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘুসি মারার চেষ্টার অভিযোগ মমতা শিবিরের!
Tuesday, October 13 2026, 3:05 pm

Key Highlightsকালীঘাটে পাড়ার পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল।
কালীঘাটে পাড়ার পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধ্যায় নিজের পাড়ার 'মিলন সঙ্ঘ' পুজোর উদ্বোধনে গেলে তাঁকে ঘুসি মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছে মমতাপন্থী তৃণমূল শিবির। মমতা শিবিরের দাবি, পুজোমণ্ডপে যাওয়ার সময় বলয় ভেঙে এক অজ্ঞাতপরিচয় মহিলা তাঁর দিকে এগিয়ে আসেন এবং ঘুসি মারার চেষ্টা করেন। তবে স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো যায়। ভিড়ের মধ্যে রাস্তায় পড়ে যাওয়ার পরও ওই মহিলা চিৎকার করতে থাকেন। এই ঘটনায় জেড প্লাস নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলে কালীঘাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
- Related topics -
- শহর কলকাতা
- কালীঘাট
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস


