TMC | চেয়ারপার্সন মমতাই! ঋতব্রতদের চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনকে চিঠি ‘আসল’ তৃণমূলের!

Tuesday, June 23 2026, 6:18 am
TMC | চেয়ারপার্সন মমতাই! ঋতব্রতদের চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনকে চিঠি ‘আসল’ তৃণমূলের!
highlightKey Highlights

‘আসল’ তৃণমূলের নামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দল দখলের যাবতীয় চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনের দ্বারস্থ হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


 ‘আসল’ তৃণমূলের নামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দল দখলের যাবতীয় চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনের দ্বারস্থ হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 'নতুন' তৃণমূল শিবিরে নিজেদের জাতীয় কর্মসমিতি তৈরিতে ব্যস্ত ছিল, সেই সময় নতুন কমিটি তৈরি করে তা নির্বাচন কমিশনে পাঠানোর উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তাতে চেয়ারপার্সন হিসেবে নিজের নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের নাম এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File