Mamata Banerjee | শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা, তবে মানতে হবে কিছু শর্ত!

Thursday, September 17 2026, 9:15 am
Mamata Banerjee | শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা, তবে মানতে হবে কিছু শর্ত!
highlightKey Highlights

আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।


আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য একাধিক কঠোর শর্ত বেঁধে দিয়ে এই নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সভা করতে হবে বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে এবং সর্বোচ্চ ১,০০০ জন সমর্থক উপস্থিত থাকতে পারবেন। কোনো অপ্রীতিকর বক্তব্য রাখা যাবে না এবং সভা শেষ হওয়া মাত্রই মঞ্চ খুলে ফেলতে হবে। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে ১০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। শুনানিতে সভার শর্ত নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হলেও আদালত এই শর্তেই সভার অনুমতি বজায় রাখে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File