Mamata Banerjee | আজই ঘোষণা ভোটের দিনক্ষণ, তার আগে পুরোহিত ও ইমাম মোয়াজ্জেনদের আর্থিক সহায়তা বাড়ালেন মমতা!
Sunday, March 15 2026, 10:32 am

Key Highlightsরাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেনদের আর্থিক সহায়তা বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা।
আজ, রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। তবে তার আগেই বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেনদের আর্থিক সহায়তা বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী


