Mamata Banerjee-Rahul Gandhi | বৃহস্পতিতে ফোনে কথা মমতা-রাহুলের, ৬ জুন বৈঠকে বসবে ইন্ডিয়া জোটের দলগুলি

Saturday, May 30 2026, 4:51 am
Mamata Banerjee-Rahul Gandhi | বৃহস্পতিতে ফোনে কথা মমতা-রাহুলের, ৬ জুন বৈঠকে বসবে ইন্ডিয়া জোটের দলগুলি
highlightKey Highlights

বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।


সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে শরিক দলগুলির ফলাফল শোচনীয়। বাংলা, কেরল, তামিলনাড়ুতে সরকার বদলেছে। এই পরিস্থিতিতে আগামী ৬ জুন বৈঠকে বসবে ইন্ডিয়া জোটের দলগুলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে খবর, ওই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূল সুপ্রিমোও। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই বৈঠকে শুধু বিজেপি বিরোধিতা নয়, বিরোধী দলগুলির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে আলোচনা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File