Mamata Banerjee | অভিষেকের অনুরোধে অবশেষে ধরনা তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা!
Tuesday, March 10 2026, 2:38 pm

Key HighlightsSIR এর প্রতিবাদে গত শুক্রবার থেকে ধরনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন দল।
অভিষেকের কথায় অবশেষে ধরনা তুলে নিলেন মমতা। SIR এর প্রতিবাদে গত শুক্রবার থেকে ধরনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন দল। দলের বিধায়ক, নেতা, কর্মীদের সঙ্গে একটানা অবস্থান মঞ্চেই বসে রয়েছেন মমতা। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাকে তার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার আর্জি জানান। এবার মঙ্গলে ‘দিদি’-র স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ করেন। এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- অভিষেক ব্যানার্জী


