Mamata Banerjee | তুমুল ঝড়বৃষ্টিতে আকাশে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় দেড় ঘন্টা আকাশেই চক্কর কাটল মুখ্যমন্ত্রীর বিমান!
Thursday, March 26 2026, 1:13 pm

Key Highlightsবিকেল নামতেই কলকাতায় শুরু হয় ব্যাপক ঝড় বৃষ্টি। আর সেই দুর্যোগের মধ্যে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।
বিকেল নামতেই কলকাতায় শুরু হয় ব্যাপক ঝড় বৃষ্টি। আর সেই দুর্যোগের মধ্যে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার এমনই অবস্থা হয় যে, বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়। তার ফলেই পাণ্ডুয়া-চাকদহ-পায়রাডাঙা-কালনা-জিরাটের আকাশে ঘুরতে থাকে বিমানটি। দীর্ঘ সময় পরে, ৫টা ১৯ মিনিটে নিরাপদে কলকাতার মাটিতে নামে মুখ্যমন্ত্রীর বিমান।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- বিমান
- বিমানবন্দর
- বৃষ্টিপাত


