Mamata Banerjee | রেজিনগরে রবিউলের সমর্থনে মমতা-অভিষেক সহ ২০! প্রচারকদের তালিকায় আর কারা কারা?
Sunday, September 20 2026, 12:57 pm

Key Highlightsরেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর প্রচারে নাম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক।
রেজিনগরের উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর প্রচারে মমতা বন্দোপাধ্যায় সহ ২০ জন। রবিবার প্রচারক তালিকা প্রকাশ করল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রকাশিত তালিকা থেকে জানা গিয়েছে, রবিউলের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, হুমায়ুন কবীর (আইপিএস), দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, বাবর আলি থেকে উপাসনা চৌধুরীরা। উল্লেখ্য, নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা দে মনোয়ন প্রত্যাহারের পর রেজিনগরের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। নতুন প্রতীক নিয়ে লড়বেন না জানিয়েও শেষে রবিউল জানান ‘ভোটযুদ্ধে’ থাকছেন তিনি।


