Mamata Banerjee | 'আমরা কিন্তু নির্বাচনে হারিনি, জোর করে হারানো হয়েছে'- চারমাস পরেও দাবি মমতার
Saturday, September 26 2026, 3:14 pm

Key Highlightsক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বার জেলা সফরে গিয়েও মমতা দাবি করলেন, নির্বাচনে তিনি বা তাঁর দল হারেনি৷
পালাবদলের চার মাস পরও নিজের বক্তব্যে অনড় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের কোর্ট মাঠে সভা করেন মমতা৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতার দাবি, 'আমরা কিন্তু নির্বাচনে হারিনি, প্রথম দিন থেকে বলছি। আমাদের জোর করে হারানো হয়েছে। এসআইআর-এর নাম করে প্রতারণা করা হয়েছে।' সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ইভিএম মেশিন হাইজ্যাক করেছে। ভোট গণনা হাইজ্যাক করেছে। সব সত্যি বেরিয়ে আসবে। বিহারে করেছে,, মধ্যপ্রদেশে করেছে, বাংলায় করেছে। আমরা চার্জ করেছিলাম তাই ওদের চুরি ধরতে পেরেছি। ভ্যানিশ কুমার মাস্ট গো। আমাদের আন্দোলন চলছে চলবে। মানুষের ভোট কাটার অধিকার আপনাদের নেই, লুঠ করার অধিকার আপনাদের নেই।'
- Related topics -
- রাজ্য
- শ্রীরামপুর
- মমতা ব্যানার্জী
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন


