Mamata Banerjee on SDM SDO | চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ করলেই পদোন্নতি! SDM-SDO পদে যেতে পারবেন WBCS অফিসাররা

Wednesday, February 18 2026, 4:02 pm
Mamata Banerjee on SDM SDO | চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ করলেই পদোন্নতি! SDM-SDO পদে যেতে পারবেন WBCS অফিসাররা
highlightKey Highlights

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ করলেই মহকুমা শাসক (SDO) বা মহকুমা ম্যাজিস্ট্রেট (SDM) পদে পোস্টিংয়ের সুযোগ পাবেন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারেরা।


মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পড়ার পর বুধবারই ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারদের জন্যে সরকারিভাবে নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ডব্লিউবিসিএস (এগ্‌জ়িকিউটিভ) আধিকারিকদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা সাব ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করা হচ্ছে। সংশোধনী অনুযায়ী, কোনও ডব্লিউবিসিএস (এগজ়িকিউটিভ) অফিসার টানা পাঁচ বছর সন্তোষজনক ভাবে কাজ করলে SDO বা SDM পদে পোস্টিংয়ের সুযোগ পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File