Mamata Banerjee | গোবিন্দভোগ-তুলাইপাঞ্জি-কনকচূড় চালকে 'হেরিটেজ' স্বীকৃতি রাষ্ট্রপুঞ্জের, শংসাপত্র ‘মাটির সৃষ্টি' প্রকল্পকেও!
Wednesday, February 18 2026, 3:05 pm

Key Highlightsবাংলার বিখ্যাত সুগন্ধি চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড়কে আন্তর্জাতিক 'খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য' (Food & Culture Heritage) হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষিকাজের উন্নতির জন্য সরকারের ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মুখ্যমন্ত্রী জানান, ‘আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২০২০ সালে আমরা যে পথপ্রদর্শক 'মাটির সৃষ্টি' প্রকল্প শুরু করেছিলাম, তার বিপুল সাফল্যের জন্যই আন্তর্জাতিক স্তরের এই প্রশংসাপত্র।’ তিনি আরও জানিয়েছেন, বাংলার বিখ্যাত সুগন্ধি চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড়কে আন্তর্জাতিক 'খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মমতা ব্যানার্জী
- চাল শস্য
- খাদ্য সুরক্ষা
- রাষ্ট্রপুঞ্জ
- খাদ্য
- মুখ্যমন্ত্রী


