Mamata Banerjee | পদত্যাগ করলেন মমতা, ২৬-২৮টি লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সুপ্রিমো!
Tuesday, March 24 2026, 3:41 pm

Key Highlightsযেহেতু বিধানসভা ভোটে মমতা প্রার্থী। সেই কারণে মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না।
ভোটের মুখেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৬ থেকে ২৮টি লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্বাস্থ্য,বন,তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক,অনগ্রসর শ্রেণি, তফসিলি উপজাতি,ভূমি ও ভূমি সংস্কার,পরিকল্পনা,বিপর্যয় মোকাবিলা, স্কিল ডেভেলপমেন্ট থেকে শিল্প দফতরের একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন। যেহেতু বিধানসভা ভোটে মমতা প্রার্থী। সেই কারণে মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। সেই নিয়ম মেনেই লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- বিধানসভা নির্বাচন


