Mamata Banerjee on CV Ananda Bose | ভোটের আগেই রাজ্যপাল বোসের পদত্যাগে অবাক মুখ্যমন্ত্রী! "জানানো হয়নি"-দাবি মমতার

Thursday, March 5 2026, 4:46 pm
Mamata Banerjee on CV Ananda Bose | ভোটের আগেই রাজ্যপাল বোসের পদত্যাগে অবাক মুখ্যমন্ত্রী! "জানানো হয়নি"-দাবি মমতার
highlightKey Highlights

কেন এই পদত্যাগ, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন বা কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। এমনকী মুখ্যমন্ত্রীও কোনও কারণ জানেন না বলে দাবি করেছেন এক্স-এ।


বৃহস্পতিবার আচমকা পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই খবর ছড়িয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।...’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File