Mamata Banerjee | ‘আত্মঘাতী’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! নিয়োগ দুর্নীতি থেকে বিবাহ বিচ্ছেদ- অবসাদে আত্মহত্যা?

Tuesday, September 1 2026, 9:43 am
Mamata Banerjee | ‘আত্মঘাতী’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! নিয়োগ দুর্নীতি থেকে বিবাহ বিচ্ছেদ- অবসাদে আত্মহত্যা?
highlightKey Highlights

মঙ্গলবার দুপুরে রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার হয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।


মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যমৃত্যু। মঙ্গলবার রামপুরহাটে বাপের বাড়ি থেকে বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে খবর, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাঁর। গত ৪,৫ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময় পুলিশের স্ক্যানারে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ভাইঝি। স্থানীয় এক স্কুলে গ্রুপ সি-র চাকরি করতেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের পর তাঁর চাকরি যায়। বৃষ্টির দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File