Mamata Banerjee | মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, ছুরি সহ গ্রেপ্তার তরুণী!
Wednesday, October 14 2026, 3:14 am

Key Highlightsপ্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন। সেসময় বাড়ির বাইরেই ওই হামলা চলে বলে অভিযোগ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করলো পুলিশ। কালীঘাটে নেত্রীর বাড়ির সামনেই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, নিজেকে নেত্রীর ভাগ্নী পরিচয় দিয়ে কালীঘাটের বাড়ির দরজায় পৌঁছে যান ওই তরুণী। মমতাকে দেখেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেন। হামলাকারী নেত্রীর শাড়ি ধরে টান মারেন বলে অভিযোগ। উপস্থিত লোকজন দ্রুত ওই তরুণীকে ধরে মাটিতে ফেলে দেন। ফলে বড়োসড়ো কোনো বিপদ হয়নি। ওই তরুণীর কাছে ছুরিও মিলেছে বলে অভিযোগ। তাঁকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন এই হামলা, তদন্তে নেমেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- কালীঘাট
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- মমতা ব্যানার্জী


