Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ‘রহস্যময়’ ড্রোন! মালতীপুর কাণ্ডে ৩ যুবককে আটক পুলিশের

Saturday, April 4 2026, 4:32 pm
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ‘রহস্যময়’ ড্রোন! মালতীপুর কাণ্ডে ৩ যুবককে আটক পুলিশের
highlightKey Highlights

মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে ড্রোন চলে আসার ঘটনায় তিন জনকে আটক করল পুলিশ৷


শনিবার মালদহের মালতীপুরে সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠতে গেলেই তাঁর কপ্টারের উপর দিয়ে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। এঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়ায়। ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে চাঁচোল থানার পুলিশ। এবার মালতীপুরের ঘটনায় তিন জনকে আটক করল পুলিশ। কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কপ্টারের কাছে ড্রোন ওড়ানো হচ্ছিল, তা জানতে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File