Mamata Banerjee-CJP | দিল্লিতে মমতার সঙ্গে হাত মেলালেন ‘আরশোলা’ দীপকে! রবিতে রামলীলায় বিক্ষোভ বিরোধীদের
Saturday, October 31 2026, 3:00 pm

Key Highlightsশনিবার সন্ধ্যায় দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন ‘আরশোলা’ দীপকে।
শনিবার সন্ধ্যায় দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সূত্রের খবর, জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে যোগ দিতে দিল্লি গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। রবিবার সকালে মেগা কর্মসূচিতে নামছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রতিবাদ জানাবেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বিরোধী জোট আরও শক্তিশালী করার ইঙ্গিত দিলো।


