Mamata Banerjee | চড়চড়িয়ে গ্যাসের দাম বৃদ্ধি, কেন্দ্রকে কটাক্ষ করে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা
Wednesday, March 11 2026, 5:31 pm

Key Highlightsগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। মিছিলে হাঁটবেন খোদ মমতা ব্যানার্জি। দলীয় সূত্রে খবর তেমনটাই।
এসআইআর ইস্যুর পর এবার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ফের রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী। সোমবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা। বুধবার মুখ্যমন্ত্রী বললেন, “ কেন কেন্দ্র বলে দিল ২৫ দিন না হলে গ্যাস পাবে না? পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে দাবি, এসআইআরের দিকে না তাকিয়ে, গ্যাসের সমস্যা মেটান। অটো, আইসিডিএস, মিড ডে মিল, বাড়ির রান্নার গ্যাস, ছোটখাটো রেস্তরাঁর সমস্যা মেটাতে হবে। আগে মানুষের কথা ভাবা দরকার। এটা কেন্দ্রের হাতে। আমরা চাই, দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক।”
- Related topics -
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার
- গ্যাস বুকিং
- গ্যাস সিলিন্ডার
- রান্নার গ্যাস
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- কলকাতা কর্পোরেশন


