Mamata Banerjee | ককরোচ জনতা পার্টির ধর্নায় যোগ, সোমবারই দিল্লি যাচ্ছেন মমতা!

Saturday, July 25 2026, 5:32 am
Mamata Banerjee | ককরোচ জনতা পার্টির ধর্নায় যোগ, সোমবারই দিল্লি যাচ্ছেন মমতা!
highlightKey Highlights

নিট ইস্যুতে দিল্লির আন্দোলনকারী ছাত্রদের পাশে এবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


নিট ইস্যুতে দিল্লির আন্দোলনকারী ছাত্রদের পাশে এবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সরাসরি সামিল হওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সিজেপির পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছিলেন, প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবেন। এবার সেই মতো আগামী সোমবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রথম কোনও জাতীয় স্তরের ইস্যুতে আন্দোলনে সামিল হবেন মমতা। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গেও দেখা করতে পারেন মমতা। কংগ্রেসের সনিয়া গান্ধী-রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File