Mamata Banerjee | আইনি জটে মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে হাজির দিল্লি পুলিশ!
Monday, November 9 2026, 3:30 pm

Key Highlightsকালীপুজোর পর সোমবার দুপুরে কালীঘাটে তাঁর বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ ও স্থানীয় থানা।
ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পর সোমবার দুপুরে কালীঘাটে তাঁর বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ ও স্থানীয় থানা। ১৩ বছরের পুরনো একটি মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করে নোটিস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০১৩ সালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় সরকারি কাজে বাধা এবং আধিকারিকদের উপর আক্রমণের অভিযোগে মামলাটি রুজু হয়েছিল। সেই পুরনো মামলায় তাঁর সাক্ষ্য নেওয়া হবে। মমতার সুবিধাজনক সময়ে তাঁর সাক্ষ্য গ্রহণের কথা জানানো হয়েছে। এদিকে, উৎসবের মরশুমের ঠিক পরেই এই পুলিশি তলব ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে একে বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের পর গত কয়েকমাসে বিভিন্ন মামলায় বারংবার তদন্তের মুখে পড়েছেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী


