Mamata Banerjee | "পাঁচজন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে"- একুশে জুলাই নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর

Friday, June 26 2026, 5:02 am
Mamata Banerjee | "পাঁচজন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে"- একুশে জুলাই নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিলেন, ২১ জুলাই হবেই। প্রয়োজনে পাঁচজন কর্মী নিয়ে মিটিং করবেন।


উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মীসভা হয়। এদিন ফোনের মাধ্যমে কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, “আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। একুশে জুলাইয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি আমরা ২১ জুলাইয়ের অনুমতি পাব। বছরে তৃণমূলের একটাই প্রোগ্রাম। আর সেই প্রোগ্রাম অনেক ঝড়-জল পেরিয়ে আমাদের করতে হবে। কিন্তু, পাঁচজন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে। তাই ২১ জুলাই সমবেত হন, জমায়েত হন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File