Mamata Banerjee | ঢুকতে দেওয়া হলো না পিএসও আধিকারিকদের, মমতার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে দলেরই কয়েকজন যুবক!
Thursday, June 18 2026, 1:50 pm

Key Highlightsবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৬ জন পিএসও পদমর্যাদার আধিকারিককে পাঠিয়েছিল লালবাজার।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৬ জন পিএসও পদমর্যাদার আধিকারিককে পাঠিয়েছিল লালবাজার। তবে তাদেরকে অনুমতি দেওয়া হল না ভিতরে প্রবেশের ক্ষেত্রে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যাবতীয় নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে বর্তমানে দলেরই বেশ কয়েকজন যুবক। যাঁরা দলের অত্যন্ত বিশ্বাসী এবং আস্থাভাজন। তাঁদের সঙ্গে রয়েছেন দু-একজন পুলিশ। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর কোনও পিএসও লাগবে না। বাইরে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর জওয়ানরা বারবার টহল দিচ্ছেন। কিন্তু ভিতরে কাউকে অনুমতি দেওয়া হয়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট পাঁচজন পিএসও ছিলেন। যার মধ্যে তিনজন সবথেকে বিশ্বাসী এবং আস্থাভাজন। তাঁদেরকে নিজেদের পুরনো ইউনিটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- কালীঘাট
- তৃণমূল কংগ্রেস


