Mamata Banerjee | হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা! প্রতিবাদে সোমবার রাস্তায় নামছে কালীঘাট তৃণমূল

Sunday, August 9 2026, 5:22 pm
Mamata Banerjee | হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা! প্রতিবাদে সোমবার রাস্তায় নামছে কালীঘাট তৃণমূল
highlightKey Highlights

হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ। এবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কালীঘাট তৃণমূল।


রবিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বীজপুরের হালিশহরে বিক্ষোভের মুখোমুখি তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকে একদল জনতা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, জুতো। মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কালীঘাট তৃণমূল। সোমবারই বিকাল ৩-৪ টার মধ্যে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে কালীঘাটপন্থী তৃণমূল কর্মী সমর্থকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বার করা হবে। পথে নেমে গোটা রাজ্যেই কর্মী সমর্থকদের উদ্বুব্ধ করতে চাইছে কালীঘাট শিবির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File