Mamata Banerjee | ২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে সভা করতে পারবে মমতাপন্থী তৃণমূল, তবে শর্ত দিলো আদালত!

Wednesday, July 15 2026, 8:44 am
Mamata Banerjee | ২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে সভা করতে পারবে মমতাপন্থী তৃণমূল, তবে শর্ত দিলো আদালত!
highlightKey Highlights

২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।


২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট বা মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবেআদালতের শর্ত, আড়াই হাজার সমর্থক নিয়ে সভা করতে পারবে তৃণমূল। উল্লেখ্য, ওই একই দিনে শহরে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রতপন্থী তৃণমূল এবং শহিদ মিনারে কংগ্রেস ২১ জুলাইয়ের সভা পালন করবে। শহিদ মিনারে কংগ্রেসের সভায় অন্তত ১০ হাজার লোক হবে আর তৃণমূলের অন্য অংশের সভায় ৭০০-৮০০ লোক হবে বলে জানানো হয়েছে পুলিশকে। বিড়লা তারামণ্ডলের সামনে সভার জন্য পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা করতে হবে। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত সভা করবে। ১৮ জুলাইয়ের মধ্যে ২০ জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশকে দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File