DA Case | রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে মালহোত্রা কমিটি!
Thursday, August 20 2026, 5:23 am

Key Highlightsপশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি।
এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। বুধবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানিয়েছে, মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি হিসেবে মোট ১০ জন বিচারপতি মালহোত্রার কমিটির কাছে গিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। এই ১০ জনের মধ্যে ৫ জন হবেন আইনজীবী, অন্যরা সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি। আট সপ্তাহ পরে হবে মামলার পরবর্তী শুনানি। বলা বাহুল্য, বিধানসভা ভোটে পালাবদলের পরে নবগঠিত রাজ্য সরকার ইতিমধ্যে ৬৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দেওয়া হয়েছে বলে শীর্ষ আদালতে দাবি করেছে। যার মোট অঙ্ক প্রায় ৭৭০০ কোটি টাকা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ডিএ


