Malda | দিল্লির জিমে তোলাবাজি, গুলি চালিয়ে পালিয়েছিল, মালদা থেকে গ্রেপ্তার অভিযুক্ত

Saturday, July 4 2026, 5:48 am
Malda | দিল্লির জিমে তোলাবাজি, গুলি চালিয়ে পালিয়েছিল, মালদা থেকে গ্রেপ্তার অভিযুক্ত
highlightKey Highlights

রাজধানী দিল্লিতে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় জড়িত এক অভিযুক্তকে মালদহের ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।


গত মাসে দিল্লির একটি ‘আরবান’ জিমে তোলাবাজির উদ্দেশ্যে একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। তদন্তে উঠে আসে জগদীশ ওরফে ‘জ্যাক' এর নাম। বৃহস্পতিবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার একটি গোপন ডেরা থেকে জগদীশকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতকে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করার পর আদালত দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে দিল্লি পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File