Malda Medical College | একদিনে ১০ নবজাতকের মৃত্যু! মালদহ মেডিক্যালের কাছে রিপোর্ট চাইলো স্বাস্থ্যভবন!

Wednesday, August 26 2026, 2:26 pm
Malda Medical College | একদিনে ১০ নবজাতকের মৃত্যু! মালদহ মেডিক্যালের কাছে রিপোর্ট চাইলো স্বাস্থ্যভবন!
highlightKey Highlights

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে ১০ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আট শিশুকেই আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালে রেফার করা হয়েছে।


রাজ্যে একের পর এক সদ্যোজাতের মৃত্যু। উত্তরবঙ্গ মেডিক্যালের পর এবার কাঠগড়ায় মালদহ মেডিক্যাল কলেজ। হাসপাতাল সূত্রে খবর, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একদিনে ১০ নবজাতকের মৃত্যু হয়। মালদহ মেডিক্যাল কলেজে ১ হাজার ১২০ টি বেডের প্রসূতি মা ও নবজাতকের জন্য পৃথক একটি ভবন রয়েছে। গত সরকারের আমলে এর নাম দেওয়া হয়েছিল ‘মাতৃমা’। এই ভবনেই মৃত্যু হয় সদ্যোজাতদের। কতৃপক্ষের দাবি, মৃতদের মধ্যে ৮জন শিশুকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকি দুজন জন্ম নেওয়ার সময় মারা যায়। এই ঘটনায় হাসপাতালের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাথ্য ভবন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File